Tuesday, June 23, 2026

Drone: এবার পেট্রাপোলে চাষের জমি থেকে উদ্ধার ড্রোন, তদন্তে পুলিশ

Date:

Share post:

পাকিস্তান সীমান্ত লাগোয়া জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের পরে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে রহস্যজনকভাবে উদ্ধার হল ড্রোন! উত্তর ২৪ পরগনার বনগাঁর কাছে, পেট্রাপোল সীমান্তে এই ড্রোনটি উদ্ধার করা হয়। ড্রোনটিকে উদ্ধার করে পেট্রাপোল থানার পুলিশ। কোথা থেকে ড্রোনটি এসেছে? তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast: বাড়ছে তাপমাত্রা, ‘অশনি’র জেরে কী স্বস্তির বৃষ্টি রাজ্যে?

শনিবার সকালে পেট্রাপোলের কলিয়ানি এলাকায়, চাষের জমিতে ড্রোনটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি! এখান থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব প্রায় তিনশত মিটার । ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত, পেট্রাপোলের সদস্য বিশ্বজিৎ সরকার জানান, জল দিতে এসে কিছু একটা পড়ে থাকতে দেখেন তিনি। রহস্যভেদের জন্য আশপাশের কয়েকজনকে ডেকে নিয়ে আসেন তিনি। তারপর থানায় গোটা ঘটনাটি জানানো হলে পুলিশ এসে ড্রোনটি উদ্ধার করে। প্রশাসন সূত্রের দাবি, এই প্রথম ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল অচেনা ড্রোন!

উদ্ধার হওয়া ড্রোনটি চিনে তৈরি বলে জানিয়েছে পেট্রাপোল থানার পুলিশ। এই ধরনের ড্রোন ৫০০ গ্রাম পর্যন্ত ভারবহন করতে সক্ষম বলে দাবি পুলিশের। তারা জানিয়েছে ড্রোনটি উড়তে দেখেছিল কিনা গ্রামবাসীরা, তার খোঁজ নেওয়া হচ্ছে। বিএসএফ-এর সঙ্গেও এবিষয়ে কথাবার্তা চলছে। প্রসঙ্গত, এর আগে জম্মু-কাশ্মীর পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে সন্দেহজনক ড্রোনের গতিবিধি ধরা পড়েছে। কখনও গুলি করে ড্রোন নামিয়েছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন উদ্ধার নিয়ে ক্রমেই রহস্য বাঁধছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...