Thursday, May 14, 2026

সমস্ত সরকারি স্কুলের ইউনিফর্ম এবার নেভি ব্লু-সাদা, জামায় বিশ্ব বাংলা লোগো বাধ্যতামূলক

Date:

Share post:

এবার রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির ইউনিফর্মে বিশেষত্ব আনতে চলেছে শিক্ষা দফতর। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানান হয়েছে, প্রতিটি স্কুলের ইউনিফর্মের রঙ হবে নেভি ব্লু ও সাদা। এবং জামার পকেটের উপর ‘বিশ্ব বাংলা’ লোগো থাকা বাধ্যতামূলক।

ছাত্রদের জন্য প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইউনিফর্ম হবে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট। ছাত্রীদের জন্য সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। এছাড়া সাদা বা নেভি ব্লু কামিজ। আর সালোয়ার হলে সেটাও নেভি ব্লু বা সাদা রঙের হতে হবে।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে ‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’-এর আওতায় শিক্ষা দফতরের তরফে প্রতিটি সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম, ব্যাগ, জুতো দেওয়া হয়। সেই ইউনিফর্মে এবার বিশেষত্ব আনতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- মেদিনীপুরে রেল প্রকল্পের উদ্বোধনে একমঞ্চে দিলীপ-জুন

 

Related articles

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...