Sunday, June 21, 2026

Birbhum Murder: বোমা মেরে বীরভূমের তৃণমূল উপ-প্রধানকে খুন, ঘটনাস্থলে পুলিশ

Date:

Share post:

পানিহাটির পর এবার বীরভূমের রামপুরহাটেও টার্গেট সেই তৃণমূল। সোমবার বোমা মেরে খুন করার অভিযোগ উঠল রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান ভাদু শেখকে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা, মেট্রোর দেওয়ালে কিংবদন্তি সত্যজিতের ম্যুরাল

জানা গেছে, সোমবার দুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ের কাছে বসেছিলেন বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়৷ ছোঁড়া হয় বোমাও। রক্তাক্ত অবস্থায় উপ-প্রধানকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা, কী উদ্দেশ্যে তৃণমূল নেতাকে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...