Sunday, February 22, 2026

Covid update: ফের বাড়ল দৈনিক সংক্রমণ, জরুরিকালীন ছাড়পত্র পেল নোভোভ্যাক্স

Date:

Share post:

নিশ্চিন্ত বোধহয় আর থাকা গেল না, চিন্তা বাড়িয়ে দেশে দৈনিক সংক্রমণ উর্ধ্বমুখী। করোনা (Corona) ভাইরাস নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপে যখন আতঙ্ক বাড়ছে, তখন দুশ্চিন্তার মেঘ গ্রাস ভারতের আকাশেও।এখনও বিদায় নেয়নি করোনা (Corona), স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Rampurhat Fire: রাজনৈতিক ফায়দা তুলতে রামপুরহাটে সিপিএম নেতা মহম্মদ সেলিম

বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে দিল্লি, তালিবানের হুমকিতে সতর্কতা রাজধানীতে

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)  তরফ থেকে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, দেশে একদিনে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৮ জন।রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬২ জন।দেশে এখনও পর্যন্ত কোভিডে  মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৬ হাজার ৬০৫ জন।তবে মৃত্যু হার নিয়ে চিন্তা থাকলেও স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যা । তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৫৭ জন করোনাকে (Corona) জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

Fire: হায়দরাবাদে বিধ্বংসী আগুন, মৃত ১১

চিকিৎসক তথা বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি। যত দ্রুততার সঙ্গে তা করা যাবে ততই সুস্থতার সংখ্যা বাড়বে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮১ কোটি ৮৯ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশজুড়ে চলছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। ১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য জরুরিকালীন ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হল সেরাম ইনস্টিটিউশনে তৈরি হওয়া কোভোভ্যাক্স ব্র্যান্ডের অন্তর্গত নোভোভ্যাক্স ভ্যাকসিনকে।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...