Thursday, May 14, 2026

দূর্ঘটনার কবলে তারকেশ্বরের তৃণমূল কাউন্সিলর, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে তারকেশ্বর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকার। গুরুতর আহত অবস্থায় ভর্তি তারকেশ্বর গ্ৰামীন হাসপাতালে। স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক, তা সিসিটিভি র ফুটেজ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে তারকেশ্বর পৌরসভায় মিটিং সেরে ওয়ার্ড সভাপতি অশোক গাইনের বাইকে চেপে বারো নম্বর ওয়ার্ডের বাজিত পুর এলাকায় বাড়ি ফিরছিলেন রূপা সরকার। অভিযোগ সেই সময় বারো নম্বর রোডের জোৎসম্ভু রেল গেট এলাকায় একটি  মারুতি ভ্যান সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়েন বুথ সভাপতি ও কাউন্সিলর এবং গুরতর চোট পান দুজনেই। স্থানীয়রা উদ্ধার করে দুজনকেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতলে ভর্তি করেন। খবর পেয়ে তারকেশ্বর পৌরসভার চেয়ারম‍্যান উত্তম কুন্ডু সহ অন‍্যান‍্যরা ছুটে আসেন।

এই ঘটনা নিয়ে চেয়ারম‍্যান উত্তম কুন্ডু জানান, কীভাবে ঘটনাটা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও অভিসন্ধিও থাকতে পারে। কারন রাস্তার সাইড কিভাবে মারুতি গাড়ি ধাক্কা মারল ? প্রশ্ন তুলে সিসিটিভি ক‍্যামেরার ছবি খতিয়ে দেখতে বলেছেন পুলিশকে। বিষয়টা খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ।

আরও পড়ুন- রামপুরহাট ঘটনা : সাসপেন্ড গোয়েন্দা আধিকারিক, ১২ জন সিভিক ভলেন্টিয়ার

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...