Sunday, May 17, 2026

ব্যাপক মূল্যবৃদ্ধিতে ওষ্ঠাগত জীবন, টুইটে মোদি সরকারকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

মোদি জামানায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। ভয়াবহ মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পেট্রোল- ডিজেল- গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে(Modi Govt) তোপ দাগলেন তৃণমূল(TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee)।

সোমবার একটি ইনফোগ্রাফ সহ টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে ডায়মন্ড হারবারের সাংসদ(MP) দেখাতে চেয়েছেন, ২০১৯-এর মার্চ থেকে ২০২২-এর মার্চ– ভোজ্যতেল, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, প্যারাসিটামল ওষুধের দাম কী ছিল কী হয়েছে। ওই তালিকা টুইট করার পাশাপাশি অভিষেক লিখেছেন, “বড় বড় ভাষণ দেওয়া এই প্রতিশ্রুতি ভঙ্গকারী, জুমলাবাজ, ঘৃণার কারবারীদের ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।” মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক আরও লিখেছেন, “সুশাসনের নামে নরেন্দ্র মোদি জনজীবনকে ওষ্ঠাগত করে তুলেছেন।”

 

উল্লেখ্য, ২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মাঝে প্রতি লিটার পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। যদিও যে পরিমান মূল্যবৃদ্ধি হয়েছিল তাঁর তুলনায় সংখ্যাটা ছিল নগণ্য। এরপর ২০২২ এ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মার্চ মাস থেকে আবারও বাড়তে থাকে জ্বালানীর দাম। রবিবারের পর মঙ্গলবার ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। বর্তমানে কলকাতার পেট্রোলের লিটার পিছু দাম ১০৯ টাকা ৬৮ পয়সা এবং ডিজেলের লিটার পিছু দাম ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে গত আটদিনে সাতবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। দাম বেড়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাইতেও। দিল্লিতে পেট্রোলে মঙ্গলবার সেঞ্চুরি করল। ভোট মিটতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বাড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...