Sunday, May 17, 2026

Cyber Crime: জনসচেতনতা প্রচারে কলকাতা পুলিশের হাতিয়ার ‘উইল স্মিথের থাপ্পড়’

Date:

Share post:

সাইবার ক্রাইম রুখতে অভিনব প্রচার শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কখনও বিভিন্ন ফিল্মের বিশেষ দৃশ্য, আবার কখনও সাম্প্রতিক ঘটনাকে ব্যবহার করা হচ্ছে এই সচেতনতা প্রচারে। আর তারই নবতম সংযোজন অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে উইল স্মিথের থাপ্পড়। সেই ছবি ব্যবহার করে কলকাতা পুলিশ জানাচ্ছে, যদি অনলাইন (Online) কোনও অ্যাপ আপনাকে চটজলদি ও সহজ ঋণের প্রতিশ্রুতি দেয়, তাহলে আপনিও তাকে এভাবেই প্রত্যাখ্যান করুন।



আরও পড়ুন:Rampurhat Case:ভাদু শেখ খুনে গ্রেফতার ৩


যারা সাইবার ক্রাইমের (Cyber Crime) শিকার হন, তারা অনেকেই এই আন্তর্জালে বেশি সময় কাটান। আর সেই সোশ্যাল মিডিয়ায় যদি লাগাতার সচেতনতা প্রচার চালানো যায়, তাহলে এই ধরনের অপরাধ অনেক কমানো যাবে বলে বিশ্বাস লালবাজারের। সেক্ষেত্রে বড় বিজ্ঞপ্তি, নিয়মাবলী বা সাবধানবাণীর থেকেও এই ধরনের সচেতনতামূলক মিম কাজ দেয় বেশি। কারণ এগুলি লোকের নজর কাড়ে; চর্চা হয়। সে কারণেই সহজে পৌঁছনো যায় টার্গেট অডিয়েন্সের কাছে। তবে শুধু সাইবার ক্রাইম নয়, এর আগে করোনার সময়েও এই ধরনের প্রচার চালানো হয়েছে। জনসচেতনতা প্রচারে কলকাতা পুলিশের এই উদ্যোগ প্রশংসিত সব মহলে। বিশেষ করে, যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হয়েছে তা সত্যিই যুগোপযোগী।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...