Thursday, May 14, 2026

Mohammad Shami: শামির বোলিং-এর প্রশংসায় আমেরিকান পর্ন তারকা কেন্দ্রা লাস্ট

Date:

Share post:

মহম্মদ শামির ( Mohammad Shami)বোলিং-এ মজেছেন আমেরিকান পর্ন তারকা কেন্দ্রা লাস্ট (Kendra Lust)। গত ২৮ মার্চ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Supergiants)বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন  শামি। তারপরই শামির প্রশংসায় মাতেন কেন্দ্রা। চলতি বছর গুজরাত টাইটান্সের (Gujarat Titans)হয়ে খেলছেন বাংলার এই জোরে বোলার।

মহম্মদ শামির দুরন্ত বোলিং-এর পর কেন্দ্রা তাঁর টুইটারে লেখেন, “নিঃসন্দেহে অনবদ্য পারফরম্যান্স শামির।” আর এই টুইট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই টুইট। সেই নিয়ে টুইট নিয়ে অনেকেই বলেন, হয়ত শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমেরিকান পর্ন তারকা।

প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। ম্যাচের প্রথম বলেই ফিরিয়ে দেন লখনউ-এর অধিনায়ক কে এল রাহুলকে। পরের দু’টি ওভারেও একটি করে উইকেট নেন শামি। আগামী শনিবার পরবর্তী ম‍্যাচে গুজরাতের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন:Mamata: ছবির মতো সাজাতে হবে মিরিককে: জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন অরূপ-ইন্দ্রনীল

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...