Wednesday, May 13, 2026

প্রশাসনের তৎপরতায় বগটুইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আনা হল রামপুরহাটে

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে আতঙ্কের পরিবেশের মধ্যেই বগটুই পরিদর্শনে যান বীরভূমের জেলা শাসক। এরপর পরীক্ষার্থীদের কথা ভেবে নজির গড়ল বীরভূম জেলা প্রশাসন। বৃহস্পতিবার বগটুই গ্রামে যে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী আছে তাদের বাসে করে রামপুরহাট শহরের একটি বেসরকারি স্কুলে নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ওই সেখানে থেকে পড়াশোনা ও পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা।


আরও পড়ুন:মাসের শুরুতেই একধাক্কায় ২৫০টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম


একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা সকলে যাতে অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে তৎপর রাজ্য প্রশাসন। তাই এদিন প্রশাসনের তরফ থেকে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় রামপুরহাট শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের আবাসনে। এদিন রামপুরহাট মহকুমা শাসকের দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন পাশাপাশি ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃনমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। ।
আর মাত্র কয়েক ঘণ্টা । আগামিকাল, শনিবার থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রামপুরহাটের বগটুই গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৬। ফর্ম পূরণ করেননি ৪ জন। সেইমতো ২ এপ্রিল ২২ জনের পরীক্ষা দিতে যাওয়ার কথা।পরীক্ষার প্রস্তুতিও চলছিল জোড়কদমে। কিন্তু এরইমধ্যে আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে থমথমে বীরভূমের বগটুই গ্রাম। চারিদিকে এখন শুধুই আতঙ্ক। আর তারই মাঝে বুটের আওয়াজ। চলছে ধরপাকড়। কিন্তু এরইমধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই তাতে যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে সেইদিকে কড়া নজর প্রশাসনের।তাই শুধুমাত্র পরীক্ষার্থীদের কথা ভেবেই এই পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...