Wednesday, June 3, 2026

ফের সঙ্ঘাত আদালতে , হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে আবারও স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

ফের নজিরবিহীন সঙ্ঘাতে জড়াল কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চ। এসএসসি মামলায়  শুক্রবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছিল এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রোগ্রাম অফিসার আদালতের সামনে যে সাক্ষ্য এবং নথি দিয়েছিলেন তা অবিলম্বে সিবিআই-কে দিয়ে দেবে আদালত।  সেইসঙ্গে  কোর্ট জানিয়েছে প্রয়োজনে শান্তিপ্রসাদ সিনহাকে ফের জেরা করতে পারবে সিবিআই। কিন্তু সিঙ্গল বেঞ্চের এই রায়ের উপরে ফের স্থগিতাদেশ  দেওয়া হল।  সিবিআই জেরা থেকে রেহাই পেলেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। শুক্রবারই  কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় খারিজ করে জানিয়ে দিল সিবিআই এখনি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।  তাঁর বিরুদ্ধে এফআইআরও করা যাবে না।  আগামী সোমবার ফের শুনানি। সেদিন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএসসি মামলায় এদিন  কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার এসএসসি মামলায় সিবিআই-কে যুক্ত করল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে গ্রুপ ডি পদে যে ৯৮ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে। আদালত এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ৯৮ জন আজকের পর থেকে আর গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করতে পারবে না। আদালতের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কী না তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকদের।

ইতিমধ্যেই সিঙ্গল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ খারিজ করে দিচ্ছে এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপধ্যায়। কিন্তু শুক্রবার ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।  আবারো কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চের বিচারপতিরা প্রকাশ্যে সঙ্ঘাতে জড়ালেন।

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...