Saturday, April 4, 2026

রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেনের হামলা! ধ্বংস জ্বালানি ডিপো

Date:

Share post:

এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের মাটিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া(Russia)। এহেন পরিস্থিতিতে এবার কি তবে প্রত্যাঘাত করল ইউক্রেন? রাশিয়ান অভিযোগ এবার সে দিকেই ইঙ্গিত করছে। দাবি করা হয়েছে পুতিনের(Vladimir Putin) দেশে প্রবেশ করে জ্বালানি ডিপোতে হেলিকপ্টার আক্রমণ চালিয়েছে ইউক্রেন(Ukraine)।

ইউক্রেনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, সামরিক বাহিনীর প্রধান হিসেবে তার সিদ্ধান্তের বিষয়ে তিনি শুধুমাত্র সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গেই কথা বলেন এবং অন্য কারোর সঙ্গেই তিনি এই বিষয়ে কথা বলেন না। পাশাপাশি তিনি আরো বলেন, রাশিয়া যেখানে আক্রমনের কথা বলছে সেই অঞ্চলে তারা নিজেরা অস্ত্র মজুত করে ইউক্রেনের ভুখণ্ডে আক্রমণ করছিল।

আরও পড়ুন:আর্থিক সঙ্কট চরমে, ভারতের অর্থসাহায্যে ৪০ হাজার টন ডিজেল পৌঁছল শ্রীলঙ্কায়

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার শহর বেলগরোদে শুক্রবার এক জ্বালানি ডিপোতে আগুন লাগে। এই ঘটনায় ইউক্রেনের দিকে অভিযোগের আঙুল তুলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, ইউক্রেনের দুটি হেলিকপ্টার রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে এই হামলা চালিয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...