Wednesday, June 3, 2026

ভারত- অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, চাকরির সুযোগ রয়েছে?

Date:

Share post:

ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার (India- Australia) নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তিকে ঐতিহাসিক মুহূর্ত বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড্যান তেহানের ভার্চুয়াল বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ১০ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে। এবং রাতারাতি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ একলাফে বেড়ে যাবে অনেকটাই। মনে করা হচ্ছে এই চুক্তির ফলে আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় ভারতের রফতানির পরিমাণ ২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৫ বিলিয়ন ডলার হবে।

আরও পড়ুন: শিক্ষক থেকে রাতারাতি ঝাড়ুদার ৩৪৪ জন, ভয়ঙ্কর কাণ্ড বাম শাসিত কেরলে

শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অস্ট্রেলিয়ার (India- Australia) প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৈঠকের পর মোদি বলেন, “এই চুক্তির ফলে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থায় অবদান রাখতে পারব। একইসঙ্গে পারস্পরিক সহায়তার জায়গাটিকে আরও মজবুত করা হবে।”



Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...