Saturday, March 14, 2026

রাতের আকাশে আলোর ছটা, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী আংশিক দেশবাসী

Date:

Share post:

হঠাৎ করেই এক অভূতপূর্ব আলোকের ঝরনা। দেখা গেল ধূমকেতুর আদলে বিচ্ছুরিত আলো ছুটে চলেছে আকাশের এক প্রান্ত অপর প্রান্তে। মহারাষ্ট্র (Maharasta)এবং মধ্যপ্রদেশের(Madhyapradesh) আকাশে উদয় হওয়া এই মহাজাগতিক বস্তু (space debris) আলোর ভেলকি দেখে বিস্মিত প্রত্যেকেই। এটি কোনও মহাকাশ যান হতে পারে এমনটাই জল্পনা শুরু হয়েছিল কিন্তু আপাতদৃষ্টিতে একে উল্কাবৃষ্টি (Meteor shower) বলেই মনে করে হচ্ছে। খসে পড়া এই জ্বলন্ত বস্তুর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়(social Media)। মহারাষ্ট্রের নাগপুর এবং মধ্যপ্রদেশের বারওয়ানি, ভোপাল, ইন্দোর, জাবুয়া – এইসব এলাকায় এই মহাজাগতিক বিরল দৃশ্য চোখে পড়ে। রাত দশটা নাগাদ এই ঘটনা মিডিয়ার মাধ্যমে সামনে আসে।

ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার আগে একাধিক উল্কা পৃথিবীর বায়ুমন্ডলের সঙ্গে ঘষা লেগে আগুনের গোলার মতো ধেয়ে আসে এবং আকাশে ছড়িয়ে পড়ে এটাও ঠিক তেমনই ঘটনা। যদিও এই দৃশ্যটি দেখে অনেকে মনে করছেন ওই মহাজাগতিক বস্তু আসলে চিনা চাং ঝেঙ ৫ বি রকেট (Chang Zheng 5B Rocket)। যা চিনা ক্ষেপণাস্ত্র। ২০২১ এই ক্ষেপণাস্ত্রকে ছোড়ে চিন। এই রকেটের বৈশিষ্ট্য হল এটি আকাশে জ্বলতে জ্বলতেই ছাই হয়ে যায়।

অন্যদিকে আবার গুজরাতের আকাশেও দেখা গেল আর একটি বিশালাকৃতির অগ্নিগোলক। কচ্ছ, জামনগর, সৌরাষ্ট্র থেকে দক্ষিণ গুজরাতের বেশ কিছু অংশের দেখা গেছে এই আলোক বিচ্ছুরণ। এটাকেও উল্কাপিন্ড ( Meteoritis) বলেই মনে করা হচ্ছে। শুটিং স্টার নামে পরিচিত এই উল্কা পৃথিবীর বায়ুমন্ডলে প্রচন্ড গতিতে প্রবেশ করে এই ধূমকেতুর মতো আলোর ঝরনা সৃষ্টি করে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...