Thursday, May 7, 2026

SSC মামলা: ৪ কর্তাকে সিবিআই দফতরে নিয়ে যেতে হবে পুলিশকে, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

স্কুলের শিক্ষক ও কর্মী দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে আজই সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। শুধু তাই নয়, আজ পুলিস দিয়ে ওই ৪ জনকে সিবিআই(CBI) দফতরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়(Abhijeet Ganguly)।

এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল ৪ সদস্যকে। তবে সেই নোটিশে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কমিটির ৪ সদস্য সমরজিত্‍ আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজা। সোমবার তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আজ দুপুরে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। শুধু তাই নয় তাদের হাজিরা নিশ্চিত করতে পুলিসকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্য়ায়। নির্দেশ দেওয়া হয়েছে সমরজিত্ আচার্য ও পি কে বন্দ্যোপাধ্যায়কে দুপুর ২টোর মধ্যে সিবিআই দফতরে নিয়ে যাবেন ডিসি সেন্ট্রাল। পাশাপাশি, অলোককুমার সরকার ও টি পাঁজাকে ৩টের মধ্যে নিয়ে যাবেন বিধাননগরের সিপি।

Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...