Thursday, June 18, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বাম নেতার প্রকাশ্যে হুমকি, থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে এক বাম নেতার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তথাকথিত ওই ‘ছোট’ নেতা গলা উঁচিয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন । সম্প্রতি ওই নেতার ভাষণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে অত্যন্ত স্পষ্ট ওই নেতার হুমকির শব্দগুলি। ভিডিওতে শোনা যাচ্ছে যাদবপুরের ওই এসএফআই নেতা নিজের ভাষণে বারবার বলছেন ছুটিয়ে মারব, বেগন স্প্রে দিয়ে আরশোলার মত পিষে মারব, খাচায় বেধে রাখব, আগুনে পুড়িয়ে মারব ইত্যাদি শব্দবন্ধগুলো। শুধু তাই নয়

রাজ্যের বর্তমান শাসক দল এবং শাসক দলের কয়েকজন নেতার নাম করে করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে উপস্থিত শ্রোতাদের হাততালি এবং বাহবা কুড়িয়েছেন এই বাম নেতা। এই ঘটনায় ইতিমধ্যেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই নেতাকে গ্রেফতার করা হয়নি। এদিকে প্রকাশ্যে রাস্তার সামনে দাঁড়িয়ে বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান সামনে দাঁড়িয়ে এভাবে উত্তেজক এবং হুমকিমূলক ভাষণ দেওয়া যায় কী না তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচনার ঝড় বয়ে চলেছে রাজনৈতিক মহলে। তীব্র নিন্দা ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়াও।

 

Related articles

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...