Thursday, May 7, 2026

রাজ্য পুলিশেই আস্থা! মাটিয়া ও ইংরেজবাজার মামলায় জানাল হাইকোর্ট

Date:

Share post:

রাজ্য পুলিশের তদন্তে কোনও গাফিলতি নজরে আসছে না। মাটিয়া ও ইংরেজবাজার ধর্ষণ-কাণ্ডে সিবিআই তদন্ত নয়। ভালো কাজ করছে রাজ্য পুলিশই। তাই রাজ্য পুলিশের উপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। সোমবার আদালতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআই তদন্তের প্রয়োজন নেই।তাঁরা তদন্তের গতিপ্রকৃতির উপর নজর রাখবেন। মামলার পরবর্তী শুনানি ১২ এপ্রিল।
MAtia
আরও পড়ুন:SSC মামলা: ৪ কর্তাকে সিবিআই দফতরে নিয়ে যেতে হবে পুলিশকে, নির্দেশ হাইকোর্টের

শুনানিতে আরও জানানো হয়, মামলাকারী যদি চান কোনও পুলিশ কর্তাকে শীর্ষে রেখে তদন্ত চালানো যেতে পারে। সেই পুলিশকর্তার নাম মামলাকারীকে জানাতে হবে। আদালত বিবেচনা করে তা নিয়ে নির্দেশ দেবে।


প্রসঙ্গত, ইংরেজবাজার ও মাটিয়া ধর্ষণ কাণ্ডে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। একইসঙ্গে দুটি মামলার শুনানি হয় ধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। এর আগে এই মামলার শুনানিতে পুলিশের কাছে কেস ডায়রি-সহ তদন্ত রিপোর্ট চায় কলকাতা হাই কোর্ট। দুই নিগৃহীতা নাবালিকা যাতে সবচেয়ে ভাল চিকিৎসা পায় তা নিশ্চিত করতে বলে আদালত। যদিও এরই মধ্যে মাটিয়ায় কিশোরীকে ধর্ষণ কাণ্ডে মূল মাস্টারমাইন্ড অর্থাৎ নির্যাতিতার পিসি রোজিনা বিবিকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে যান জেলার এসপি, বাদুড়িয়ার এসডিপিও ও মাটিয়া থানার ওসি-সহ একাধিক পুলিস আধিকারিক।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...