Thursday, May 7, 2026

Corona Update: প্রায় দুবছর পর দৈনিক সংক্রমণ নামল ১০০০ এর নিচে

Date:

Share post:

দেশে করোনা (Corona) নিয়ে বড় স্বস্তি, প্রায় বছর দুই পরে দেশের কোভিড গ্রাফে (Covid 19) বড় পতন! একদিনে আক্রান্তের সংখ্যা নেমে গেল হাজারেরও নিচে। কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট বলছে প্রায় ৭১৫ দিন পরে দেশের কোভিড গ্রাফে(Covid graph) এতটা পতন!

একদিকে কোভ্যাক্সিনের(Covaxin) সরবরাহে স্থগিতাদেশ, অন্যদিকে ওমিক্রনের(Omicron) নতুন ভ্যারিয়েন্ট- সব নিয়ে চিন্তা বাড়ছিল। দেশে যদিও উঠিয়ে দেওয়া হয়েছে করোনা বিধি কিন্তু ইউরোপের কথা ভেবে শিউরে উঠছে দেশ। তবে ভারতের পরিস্থিতি সত্যিই স্বস্তিদায়ক। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম তথ্য ও পরিসংখ্যান দেখে হাঁফ ছাড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সবাই। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১হাজার ৩১৬ জন।

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন বলছে দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার ৫৯৭ জন। সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২১ হাজার ৩৫৮। ইতিমধ্যেই করোনার চতুর্থ ঢেউ এর মোকাবিলা করতে সমস্ত দেশবাসীকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ICMR। যদিও এখনও পর্যন্ত জানা যায় নি যে কবে থেকে এই ডোজ দেওয়া হবে। তবে দেশ জুড়ে কমবয়সিদের টিকা এবং বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...