Wednesday, May 6, 2026

SSC: একই দিনে মামলা থেকে সরে দাঁড়ালেন তিন বিচারপতি

Date:

Share post:

এসএসসি(SSC) মামলার শুনানিতে বেনজির জটিলতা তৈরি হল কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt)। একই দিনে এই মামলা থেকে একে একে সরে দাঁড়ালেন তিন বিচারপতি। সোমবার সকালে এই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ(Division Bench)। এরপর দুপুর ১ টা নাগাদ বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চও এই মামলা থেকে সরে দাঁড়ায়। সব শেষে বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চও এসএসসি মামলা থেকে সরে দাঁড়িয়েছে। যার ফলে মামলা প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে।

সোমবার প্রধান বিচারপতি দুপুর ১টায় এসএসসি মামলার শুনানি স্থির করে দিয়েছিলেন টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। কিন্তু দুপুর দুটো নাগাদ দেখা যায় বিচারপতি ব্যস্ত থাকার কারণে এই মামলা থেকে তিনি সরে দাঁড়ান। ফলস্বরূপ ৪ এসএসসি কর্তার সিবিআই হাজিরা আটকাতে প্রধান বিচারপতির দ্বারস্থ হন তাঁদের আইনজীবীরা। কাতর আবেদন জানানো হয় যাতে আজই এই মামলার শুনানি হয়। এরপরই মামলাটি প্রধান বিচারপতির পাঠিয়ে দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। তবে সৌমেন সেন জানিয়ে দেন তিনি এই মামলা শুনতে পারবেন না। কারণ হিসেবে তিনি জানান, তাঁর হাতেও বেশকিছু মামলা রয়েছে এবং সেগুলি নিয়ে তিনি যথেষ্ট ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন:Entertainment: ভেঙে গেল ঈশান খট্টর আর অনন্যা পান্ডের অফস্ক্রিন জুটি

একের পর এক বিচারপতি এই মামলা থেকে সরে দাঁড়ানোর পর ফের প্রধান বিচারপতি দ্বারস্থ হন আইনজীবীরা তবে ততক্ষণে আদালতের নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে ফলে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সোমবার আর এই মামলা শুনতে রাজি হননি। এবং জানিয়ে দেন, “এত তাড়াহুড়ো কেন? সিবিআই তদন্তের নির্দেশ ভুল হলে, পরে বিচার হবে। ফাইল হলে বিবেচনা করা হবে।”

অন্যদিকে শেষ পাওয়া খবরে, আদালতের রক্ষাকবচ না মেলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ মত সোমবার বিকেলে সিবিআই অফিসার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন এসএসসি উপদেষ্টা কমিটির ৪ সদস্য।

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...