Wednesday, May 6, 2026

কর্তব্য পালন করেছি: জীবনের ঝুঁকি নিয়ে সদ্যোজাতর প্রাণ বাঁচিয়ে বললেন পুলিশ কনস্টেবল

Date:

Share post:

রাজস্থানের কারাউলিতে গোষ্ঠী সংঘর্ষের সময় নিজের প্রাণ বিপন্ন করে একটি শিশুকে বাঁচালেন ৩১ বছর বয়সী পুলিশ কনস্টেবল নেত্রেশ শর্মা। এই সাহসী পদক্ষেপ এবং মানবিকতার জন্য প্রশংসিত হলেন তিনি। তবে, এ নিয়ে নিজের মত কর্তব্যপালন করেছি মাত্র।

রাজস্থানের কারাউলির ফুটাকোট মেন বাজার এলাকায় শনিবার নববর্ষ উদযাপনের সময় একটি মোটরবাইক ব়্যালি চলাকালীন আচমকা সংঘর্ষ শুরু হয়। ওই সময় রাজস্থান পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। প্রবলভাবে প্রস্তরবর্ষণ শুরু হলে যে যেদিকে পারে পালাতে শুরু করে। ওই সময় পুলিশ কনস্টেবল নেত্রেশ দেখেন দুজন রাস্তায় সেই পাথরে আঘাতে আহত এবং রক্তাক্ত হয়ে কাতরাচ্ছেন। তৎক্ষণাৎ তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এরপর একমূহুর্ত অপেক্ষা না করে নেত্রেশ যখন আবার তাঁর ডিউটিতে ফেরেন। দেখেন এলাকা উত্তাল আগুন জ্বলছে এবং দুটো দোকানের মাঝে একটি বাড়িতে আগুন জ্বলছে এবং দু তিনজন মহিলা ভিতরে আটকা পড়েছে এবং তাঁদের একজনের হাতে একটি সদ্যোজাত শিশু। পুলিশবাহিনী তখন অগ্নিনির্বাপণ এবং উদ্ধারকাজে ব্যস্ত। মহিলাদের আর্তচিৎকারে তিনি ছুটে যান। শিশুটিকে তাঁর মায়ের হাত থেকে নিয়ে একটা শক্তভাবে জড়িয়ে ধরে দৌড়তে শুরু করেন এবং মহিলাদের বলেন তাঁকে অনুসরণ করতে। সেই ভয়ঙ্কর অগ্নিগর্ভ হিংসার পরিস্থিতিতে নিজের জীবনকে তুচ্ছ করে শিশুটি এবং তাঁর মাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এই ছবি ভাইরাল হয় নেট মাধ্যমে। তাঁর এই সাহসিকতায় সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজস্থান পুলিশও তাঁর উচ্ছসিত প্রশংসা করেন। যদিও এই বিষয় নেত্রেশ শর্মার অভিমত, আমি আমারকর্তব্য পালন করেছি মাত্র। শিশুটাকে উদ্ধার করার সময় আমি তাকিয়ে দেখিনি শিশুটি ছেলে না মেয়ে।

আরও পড়ুন- Entertainment: অস্কারের পর গ্র্যামির স্মৃতিচারণার তালিকায় নেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নাম

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...