Monday, March 16, 2026

শ্রীরামপুরে সিল্ক হাবের জন্য জমি জরিপের কাজ শুরু

Date:

Share post:

রাজ্য সরকারের প্রস্তাবিত সিল্ক হাবের (Silk Hub) জন্য জমি জরিপ ও সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু করল প্রশাসন। মঙ্গলবার, শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তীর (Samrat Chakraborty) নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের প্রভাস নগরে সিল্ক হাবের জন্য জমি সীমানা নির্ধারণের কাজ খতিয়ে দেখেন। বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী শা, কাউন্সিলর পিন্টু নাগ ও সন্তোষকুমার সিংয়ের মতো জন প্রতিনিধি ও জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা হাজির ছিলেন।

প্রশাসন সূত্রে খবর সিল্ক হাবের জন্য এ দিন ২০ একর জমির সীমানা চিহ্নিতকরণ করেছে। ২০১৭-র তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শ্রীরামপুরে সিল্ক হাব প্রকল্পের কথা ঘোষণা করেন। ওই সময় পুরসভার পুরপ্রধান ছিলেন অমিয় মুখোপাধ্যায়।

আরও পড়ুন:SSKM-এ ভর্তি হলেন অনুব্রত, ‘ইচ্ছে থাকলেও আসতে পারছেন না’, CBIকে চিঠি আইনজীবীর

গত বিধানসভা ভোটের আগে প্রশাসনের কর্তা ব্যাক্তিরা জন প্রতিনিধিদের নিয়ে সিল্ক হাবের জমি জরিপ করতে গিয়ে রাজনৈতিক বাধার মুখে পড়েন। তবে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসতেই রাজ্য সরকার সিল্ক হাবের কাজে গতি আনতে তৎপর হতেই বিকল্প কর্মসংস্থানের আশায় বুক বাধছেন স্থানীয়রা। প্রভাসনগর ও আশেপাশের বাসিন্দাদের কথায় আমরা চাই এলহানে সিল্ক হাব তৈরি হোক। এরফলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের পথ সুগম হবে। বিধায়ক অরিন্দম গুঁই বলেন, বিজেপি সিপিআইএমের ষড়যন্ত্রে সিল্ক হাবের কাজ গতি থমকে রয়েছে। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে আমাদের বিশ্বাস। শ্রীরামপুর পুরপ্রধান গিরিধারী শা বলেন, আমাদের সরকার বৃহৎ স্বার্থে কাজ করছে। স্থানীয় কাউন্সিলর পিন্টু নাগ বলেন, শাড়ি ছাপাই ও ব্লক তৈরির শিল্পে শ্রীরামপুরের নাম ইতিহাসের পাতায় রয়েছে। সেই কারণেই এই শিল্পকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়েছেন। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের প্রস্তাবিত সিল্ক হাবের জন্য এ দিন জমি জরিপের কাজ হয়েছে। ভূমি ও ভূমি রাজস্ব এবং জন প্রতিনিধিরা হাজির ছিলেন। সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠ ভাবে প্রকল্পের কাজ বাস্তবায়িত করা হবে।

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...