Sunday, May 17, 2026

ব্যাপক মূল্যবৃদ্ধি: রাজ্যবাসীকে স্বস্তি দিতে নবান্নের বৈঠকে যা বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মূল্যবৃদ্ধি থেকে মানুষকে রেহাই দিতে সুফল বাংলায় জোর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ব্যাপক মূল্যবৃদ্ধিতেও কেন্দ্রের উদাসীনতায় মোদি সরকারকে একহাত নিলেন তিনি।

এই দিনের বৈঠকে যা যা বললেন মুখ্যমন্ত্রী…

  • পাঁচ রাজ্যের নির্বাচনের পর রিটার্ন গিফট দিয়েছে মোদি সরকার।
  • ১৭ দিনে ১৪ বার পেট্রোপণ্যের দাম বেড়েছে।
  • ১৭ দিনে ১০.৪ টাকা ডিজেলের দাম বেড়েছে ডিজেলের দাম
  • ১৭ দিনে ১০.৪৫ টাকা পেট্রোল দাম বেড়েছে।
  • মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না।
  • রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৯৭৬ টাকা।
  • মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না।
  • ভেজাল ওষুধ আটকাতে ২টি ড্রাগ ল্যাবরেটরি গড়া হবে।
  • কেন্দ্র ঠিকমতো জিএসটির প্রাপ্য দিচ্ছে না, কর না বসিয়ে সেস বসিয়ে দিচ্ছে।
  • টোল ট্যাক্স নেওয়া বন্ধ করুক কেন্দ্র।
  • বেআইনি মজুত খুঁজে বের করতে ইডি-সিবিআইকে কাজে লাগাক কেন্দ্র।
  • দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর।
  • রাজ্যে ৩৩৬ টি সুফল বাংলার দোকান বসেছে।
  • সুফল বাংলা আউটলেট বাড়ানোর নির্দেশ।
  • সুফলবাংলার মাধ্যমে ন্যায্যমূল্যে মাছ বিক্রির নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...