Saturday, March 14, 2026

দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা রাজ্যের

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল, মঙ্গলবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে ইতিমধ্যেই বিশেষ ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দফতর।

আরও পড়ুন:Weather Forecast: চৈত্রের দাবদাহ থেকে রেহাই, পাঁচ জেলায় বৃষ্টি

এই দু’টি কেন্দ্রের সমস্ত রাজ্য সরকারি ও সরকারি অধিগৃহীত সংস্থা, স্থানীয় স্বশাসিত সংস্থার অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওইদিন ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেখানে অবশ্য ভোটের আগের দিন সোমবারও ছুটি থাকবে।


এর পাশাপাশি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য দু’টি কেন্দ্রের যে সকল ভোটাররা নির্বাচনী এলাকার বাইরেও যদি কোনও অফিসে কাজ করেন, তাঁরাও ভোট দেওয়ার জন্য বিশেষ ছুটি পাবেন বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...