Wednesday, May 20, 2026

Corona Update: বড় রদবদল নেই, দেশের করোনা গ্রাফ আপাতত নিয়ন্ত্রণে

Date:

Share post:

বড় কোনও পরিবর্তন হয় নি, তাই করোনা (Corona)নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সাধারণ মানুষের মধ্যে। সার্বিকভাবে দেশের করোনা গ্রাফ (Cororna graph) মোটামুটি নিয়ন্ত্রণে, সক্রিয় রোগীর সংখ্যা আগের থেকে আরও কমল। তবে কিছুটা হলেও বাড়ল সংক্রমণের হার। যদিও তা নিয়ে খুব একটা উদ্বেগ প্রকাশ করার মত কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। পাশাপাশি দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ০.২১ শতাংশ। সারা দেশ জুড়ে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১১ হাজার ৪৯২জন ।

সুস্থতার হার যতই স্বস্তিদায়ক হোক, মৃত্যু নিয়ে চিন্তা কাটছে না কিছুতেই। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৫৪৩। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭৬ শতাংশ। যা নিঃসন্দেহে ভালো খবর।

করোনাকে জয় করে সম্পূর্ণ সুস্থতার পথে এগোচ্ছে দেশ। আর সেটা সম্ভব হচ্ছে টিকাকরনের উপর জোর আর সচেতনতা বৃদ্ধির কারণে। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫ কোটি ৩৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৬ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিতকরণের দিকেও জোর দিয়ে বাড়ানো হচ্ছে করোনা পরীক্ষার গতি।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...