Sunday, May 17, 2026

মার্কিন অনুকরণে কেন্দ্রের নীতি মানতে নারাজ রাজ্য, আসছে নিজস্ব শিক্ষানীতি

Date:

Share post:

নয়া শিক্ষা নীতি(Education Pollicy) এনেছে কেন্দ্রের মোদি সরকার(ModiGovt)। তবে বিদেশী অনুকরণে সেই শিক্ষানীতি মানতে একেবারেই নারাজ রাজ্য সরকার। যার জেরে রাজ্য সরকারের তরফে নতুন শিক্ষানীতি তৈরি করতে গঠন করা হল ১০ সদস্যের কমিটি। ফলস্বরুপ শিক্ষা ক্ষেত্রেও ফের একবার প্রকাশ্যে চলে এল কেন্দ্র-রাজ্য সংঘাত। নবান্ন সুত্রে জানা গিয়েছে, গায়ত্রী চক্রবর্তী স্পিভ্যাক কমিটির নেতৃত্বে রেখে সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সহ ১০ জনকে নিয়ে গড়া হয়েছে এই কমিটি(New Commitee)।

শিক্ষা নীতিতে বদল এনে সম্প্রতি ২০২০-র নয়া শিক্ষানীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই শিক্ষা নীতির বিরধিতায় সরব হয়ে নয়া শিক্ষা নীতি তৈরি করেছে মহারাষ্ট্র ও কেরল সহ একাধিক রাজ্য। এবার সেই পথেই হাঁটল বাংলার সরকার। জানা গিয়েছে, কেন্দ্রের নয়া শিক্ষা নীতি মেনে বিশ্ববিদ্যাল মঞ্জুরী কমিশন একের পর এক গাইডলাইন পাঠিয়ে চলেছে। কেন্দ্রের সেই গাইডলাইন খতিয়ে দেখে রাজ্যসরকারের তরফে নিজেদের পৃথক নীতি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:অসুস্থ রাজ্যপাল এসএসকেএমে, মস্তিষ্কে এমআরআই হতে পারে

এই প্রসঙ্গে কমিটির অন্যতম সদস্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি বলেন, “আমাদের মনে হয়েছে, জাতীয় শিক্ষার যে নীতি, তা অনেকাংশে আমেরিকার স্কুল বা বিশ্ববিদ্যালয়য়ের নীতিকে অনুকরণ করে তৈরি করা হয়েছে।” তিনি বলেন, ভারত ১৩০ কোটির দেশ। এ দেশে এমন অনুকরণ সম্ভবত কাজ করবে না। ফলে জাতীয় শিক্ষানীতির যে যে অংশে অনুকরণ করার প্রবণতা দেখা যাচ্ছে, সেগুলির বিরোধিতা করবে রাজ্যের নয়া নীতি। আর এক শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, কেন্দ্রীয় শিক্ষানীতি তাঁর কাছেও খুব একটা গ্রহণযোগ্য নয়, আগেও সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, রাজ্য নিজস্ব শিক্ষানীতি তৈরি করতেই পারে, কমিটিও গঠন করতে পারে, কারণ শিক্ষা বিষয়টা কেন্দ্র ও রাজ্য উভয়ের দায়িত্বে রয়েছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...