Thursday, May 14, 2026

রাত পোহালেই বালিগঞ্জ-আসানসোলে উপনির্বাচন, কড়া নিরাপত্তা কমিশনের

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচন। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই ভোটের দিকে নজর সারা দেশের। প্ৰাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা থেকে সাংসদ পদ প্রত্যাহার করা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে এই অকাল নির্বাচন। ১৬ এপ্রিল হবে ভোট গণনা।

দুটি কেন্দ্রই স্পর্শকাতর হওয়ায় বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছে নির্বাচন কমিশন। ১৩৩ কোম্পানির সঙ্গে আরও পাঁচ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বালিগঞ্জে ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর। ১০০ শতাংশ বুথেই CCTV নজরদারি থাকবে। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ২০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।

এই প্রথমবার ৫০ শতাংশ বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি থেকে নির্বাচন কমিশনের আধিকারিকেরা সরাসরি নজরদারি করতে পারবেন। বাকি বুথে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

আরও পড়ুন- বাবুঘাট থেকে সরে কোথায় যাচ্ছে বাসস্ট্যান্ড? কী নির্দেশ পরিবহন দফতরের

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...