Saturday, May 16, 2026

‘রুদ্ধ নীলের আর্তনাদ’, এবার কবিতায় রুদ্রনীলকে খোঁচা মদন মিত্রের

Date:

Share post:

রাজনীতির মঞ্চে কবিতা-ছন্দের লড়াই। এবার রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) প্যারোডির পাল্টা জবাব দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ফেসবুকে (Facebook) লিখলেন কবিতা।

কিছুদিন আগে জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতার প্যারোডি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রুদ্রনীল। ভাইরাল হয় সেই কবিতার ভিডিও। কবিতার নাম দেন ‘অনুমাধব’। প্যারোডির প্রতিটি লাইনে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে খোঁচা দেন রুদ্রনীল। আর তারই পালটা দিয়েই ফেসবুকে মদন মিত্র “রুদ্ধ নীলের আর্তনাদ” নামের কবিতা লিখে পোস্ট করেন। “রুদ্র রূপ দেখেছো কি / ওহে মাধব নীল…” এই লাইনের মাধ্যমে শুরু হয়েছে মদন মিত্রর কবিতা। তাতে বিজেপির তারকা সদস্যের দাড়ি নিয়েও খোঁচা দেওয়া হয়েছে। প্রতিটি ছত্রেই তিনি বিজেপির তারকা নেতাকে বিঁধেছেন।

প্রসঙ্গত রুদ্রনীল ঘোষের প্যারোডির পর তাঁকেও পাল্টা প্যারোডি লিখে কটাক্ষ করেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর পর এবার রুদ্রনীলকে কবিতা লিখে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন- হাইকোর্টে বার অ্যাসসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা!

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...