Sunday, March 15, 2026

হাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২মের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত হবে। এছাড়াও রাজ্য পুলিশকে তদন্তের যাবতীয় নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলেও নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:হাইকোর্টে বার অ্যাসসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা!

মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে ওই মামলার কেস ডায়েরি জমা দেয় রাজ্য পুলিশ। এদিন দুপুর ২টোর মধ্যে এই মামলার কেস ডায়েরি তলব করেছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।সেইমতো তা হাইকোর্টে জমা দেয় রাজ্য পুলিশ। যদিও এর আগে হাঁসখালিকাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে একটি মামলা করা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এর শুনানি হয়। তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, তদন্তের স্বচ্ছতা এবং নির্যাতিতার পরিবার এবং রাজ্যবাসীর বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে এই তদন্ত সিবিআইকে দেওয়া উচিত।তাই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল হাইকোর্ট।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...