Friday, May 22, 2026

এবার থেকে স্নাতকস্তরে একই সঙ্গে দু’টি কোর্সের সুযোগ! কী বলছে UGC

Date:

Share post:

এবার থেকে স্নাতকস্তরে একই সঙ্গে দুটি ডিগ্রি কোর্সে পড়াশোনা করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এই নিয়ম আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC)। এই নিয়ম কার্যকর হলে বহু পড়ুয়াই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তরফে সংস্থার চেয়ারম্যান জগদীশ কুমার (Chairman Jagadesh Kumar) বলেন, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা চাইলে আরেকটি ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স করতে পারবেন। এক্ষেত্রে দুটি ডিগ্রিতেই অফলাইন অথবা একটি ডিগ্রিতে অনলাইন কিংবা দুটি ডিগ্রিতেই অনলাইন ক্লাস করা যাবে। তাতে কোনও কোনও আপত্তি নেই ইউজিসির। এ প্রসঙ্গে ১৩ এপ্রিল, বুধবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে University Grants Commission-এর (UGC) ওয়েবসাইটে। তবে রয়েছে কিছু শর্ত।

আরও পড়ুন-নিউইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১৩, আততায়ীর খোঁজে পুলিশ

* কোনও ছাত্রছাত্রী যে দুটি কোর্সে ভর্তি হচ্ছেন সেই দুটি পাঠক্রম একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

* নিশ্চিত করতে হবে যে ছাত্রছাত্রী দুটি ভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।

* নিয়মিত পাঠক্রমের ক্ষেত্রে দুটি পাঠক্রমের ক্লাস একই সময় হলে চলবে না। আলাদা সময় হতে হবে।

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...