Thursday, May 14, 2026

চাহিদা তুঙ্গে, জোগান মেটাতে বিয়ারের ‘রেশন ব্যবস্থা’ চালু করল রাজ্য

Date:

Share post:

গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। চৈত্রমাসের শেষেই তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। অন্যদিকে বৃষ্টিরও দেখা নেই। আপাতত কালবৈশাখীরও খবর নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে গলা ভেজাতে চাহিদা বাড়ছে বিয়ারের। তবে চাহিদা থাকলেও ততটা যোগান নেই বিয়ারের। রাজ্য জুড়ে বিয়ারের আকাল দেখা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেটা সামাল দিতেই বিয়ার সরবরাহের ক্ষেত্রে রেশন চালু করল রাজ্য আবগারি দফতর।

ঠিক কথা হয়েছে, ২০২১ সালের এপ্রিল মাসে যে দোকান থেকে যত পরিমাণে বিয়ার বিক্রি হয়েছিল, এখন ওই দোকানগুলিতে ঠিক ততটাই সরবরাহ হবে। আবগারি দফতর সূত্রে খবর, গত ৮ এপ্রিল থেকে বিয়ারের ‘রেশন’ ব্যবস্থা চালু হয়েছে রাজ্যে। ২০২১ সালের বিক্রির পরিমাণ অনুযায়ী বিক্রেতাদের ‘র‌্যাঙ্কিং’ দেওয়া হয়েছে। সেই ‘র‌্যাঙ্কিং’ অনুযায়ী বরাদ্দ হচ্ছে বিয়ার। ‘র‌্যাঙ্কিং’ শুরু হয়েছে ০.০১ থেকে। ০.০১ ‘র‌্যাঙ্কিং’ যে দোকানের, সেই দোকান সপ্তাহে ৫ কেস করে বিয়ার যাবে। ০.০২ হলে সপ্তাহে ১০ কেস। এইভাবে দোকানগুলিতে বিয়ার বণ্টন করা হবে। প্রসঙ্গত, একটি কেসে ৩৩০ মিলিলিটারের বিয়ারের ২৪টি বোতল থাকে। ৫০০ মিলিলিটারের বোতল হলে ২০টি এবং ৬৫০ মিলিলিটারের ক্যান হলে এক কেসে ১২টি থাকে।

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কোন বিয়ার কত কেস নেবেন সেটা সংশ্লিষ্ট দোকান বেছে নিতে পারবে। কত দিন চলবে এই ব্যবস্থা? জানা গিয়েছে, যত দিন না পর্যাপ্ত উৎপাদন না হচ্ছে তত দিন এই ব্যবস্থা চলতে থাকবে।

আরও পড়ুন- আত্মীয়-বন্ধু সমাগমে তারকাখচিত রণবীর-আলিয়ার মেহেন্দি-সঙ্গীত

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...