Thursday, May 14, 2026

শীঘ্রই চালু হবে স্কাইওয়াক: রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীঘাটে পুজো মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দক্ষিণেশ্বরের ধাঁচে কালীঘাটেও শীঘ্রই চালু হবে স্কাইওয়াক (Skywalk)। নববর্ষের আগের সন্ধেয় মন্দিরে পুজো দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে, তিনি আশ্বাস দিয়েছেন কোনও হকারকে উচ্ছেদ করা হবে না। আপাতত তাঁদের পার্কে (Park) জায়গা দেওয়া হচ্ছে। পরে দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াকে স্টল মিলবে তাঁদের। মুখ্যমন্ত্রী বলেন, নববর্ষের আগে প্রতিবারই তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। এদিন পুজো দিতে গিয়ে একইসঙ্গে স্কাইওয়াকের কাজ কতটা এগিয়েছে সেটাও দেখেছেন। রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সকলের বছর ভালো কাটুক এই মঙ্গল কামনাতেই তিনি (CM Mamata Banerjee) পুজো দিয়েছেন বলে জানান।

আরও পড়ুন: ই বাস-অটোর কারখানা তৈরি হতে চলেছে বাংলায় , লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা

রাজ্যের সব তীর্থক্ষেত্র গুলোকেই নতুন রূপে সাজাচ্ছে রাজ্য সরকার। দিঘায় পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথের মন্দির। তারাপীঠ, নলহাটি থেকে শুরু করে তীর্থক্ষেত্রের উন্নতি ঘটিয়েছে সরকার। সেই তালিকায় রয়েছে দক্ষিণেশ্বর, কালীঘাট মন্দির। ইতিমধ্যেই নব রূপে সেজেছে দক্ষিণেশ্বর, চালু হয়েছে স্কাইওয়াক। এবার কালীঘাটের পালা। সেখানেও দ্রুত এগোচ্ছে স্কাইওয়াকের কাজ।

কালীঘাট মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য নয়া সংযোজন লাইট অ্যান্ড সাউন্ড। এবার মন্দিরের মূল প্রবেশদ্বারেই দেখা মিলবে এই আলো আর সঙ্গীতের জাদুর।



Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...