Wednesday, June 24, 2026

ই বাস-অটোর কারখানা তৈরি হতে চলেছে বাংলায় , লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা

Date:

Share post:

নববর্ষে বঙ্গবাসীর জন্য অত্যন্ত সুখবর। নতুন বছরে ইলেকট্রনিক বাস এবং ইলেকট্রনিক অটোর একটি বিরাট কারখানা তৈরি হতে চলেছে। সেখানে লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। গাড়ি তৈরির একটি বিদেশি সংস্থা এই কারখানা তৈরির ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। ৫০ একর জমিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে এই ই-বাস কারখানা গড়তে চাইছে তারা। বুধবারই মুর্শিদাবাদের রেজিনগরে শিল্প উন্নয়ন নিগমের জমি পরিদর্শনে গিয়েছিলেন ওই সংস্থার উচ্চপদস্থ কর্তারা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া বিশ্ব বঙ্গশিল্প বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে ওই সংস্থাটির একটি মউ চুক্তি স্বাক্ষরিত হবে।

জানা গিয়েছে, ওই কারখানায় ৩২ এবং ৩৮ আসনের দু’ধরনের ই-বাস তৈরি হবে। বাসগুলির দৈর্ঘ্য হবে যথাক্রমে ১০ এবং ১২ মিটার। দাম পড়বে প্রায় ১কোটি ১৫/২০ লক্ষ। আসলে ২০২৩ সালের মধ্যে রাজ্যের বেসরকারি বাসগুলির একটা বড় অংশের মেয়াদ শেষ হতে চলেছে। সাধারণত পরিবহণ দফতরের নিয়ম অনুযায়ী বাণিজ্যিক গাড়ি রাস্তায় চলাচলের সর্বোচ্চ মেয়াদ ১৫ বছর। বিকল্প এই বাস-অটোগুলিকে সহজ শর্তে বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। ইউরো মডেলের এই বাসের নকশা হবে আন্তর্জাতিক মানের। ‘লো লেগ স্পেস’ বা নিচু পাদানির এই এসি বাসে থাকবে অত্যাধিক উন্নত মানের ১৫৮ টনের ব্যটারি।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...