Tuesday, May 19, 2026

Corona update: করোনায় কাবু রাজধানী, সিবিএসই এর আগে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

দেশজুড়ে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই ফের মাথাচাড়া দিয়ে করোনার (Corona)কেরামতি। সমস্যায় দিল্লির(Delhi) বিভিন্ন স্কুল। সিবিএসই টার্ম পরীক্ষার (CBSE term exam) ঠিক আগে দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আবারও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ( Corona Graph)।

বাড়ছে মৃত্যু হার, ফিরছে সেই চেনা অস্বস্তি আর পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। বাংলা নববর্ষের দিন দেশের করোনা (Corona)পরিস্থিতি খুব একটা শুভ নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৯ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা কম, বলছে রিপোর্ট।

Belur Math:নববর্ষের দিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ

অন্যদিকে রাজধানী দিল্লিতে বাড়ছে আতঙ্ক।বিভিন্ন স্কুলেও যেভাবে সংক্রমিতের সংখ্যা বেড়েছে তাতে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা। উল্লেখ্য, সিবিএসই টার্ম-২ বোর্ড পরীক্ষা মে মাসে শুরু হওয়ার কথা। কিন্তু এই ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে তা মে মাসে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে মত বিশেজ্ঞদের একাংশের।সেক্ষেত্রে পরিস্থিতির দিকে নজর রেখে পরীক্ষাকেন্দ্র বদল হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ দশম এবং দ্বাদশ শ্রেণির টার্ম-১ পরীক্ষা পড়ুয়াদের নিজস্ব স্কুলে দেওয়ার সুবিধা থাকলেও টার্ম-২ পরীক্ষা অন্য স্কুলে দেওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চিকিৎসকদের একটা বড় অংশও এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে সেটাই দেখার।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...