Friday, May 15, 2026

মমতার দাবি মেনে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের বিরোধী নেতারা, উদ্যোগ শিবসেনার

Date:

Share post:

কেন্দ্র থেকে জনবিরোধী, অগণতান্ত্রিক বিজেপি সরকারকে হটাতে ঐক্যবদ্ধ প্রতিবাদে ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয় নিয়ে বৈঠকে বসতে দেশের সব অ-বিজেপি (BJP) মুখ্যমন্ত্রীদের চিঠি লেখেন তিনি। শুধু বিরোধী মুখ্যমন্ত্রীরাই নন, বিরোধী দলের সব নেতার কাছেও একজোট হওয়ার আহ্বান জানান মমতা। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে এবার মুম্বইয়ে বৈঠকের আয়োজন করতে চলেছে শিবসেনা। শিবসেনা (Sivsena) সাংসদ সঞ্জয় রাউত জানান, অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে শীঘ্রই বৈঠক হতে চলছে। আয়োজন করবে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।

২৯ মার্চ সকলকে বিজেপি-র বিরুদ্ধে একজোট হতে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হয়ে প্রতিবাদে নামার আবেদন জানান মমতা। শুধু অ-বিজেপি মুখ্যমন্ত্রীরাই নন, সব বিরোধী দলের নেতার কাছেই এই প্রস্তাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপির অগণতন্ত্রিক নীতির বিরোধিতায় সরব হওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী রাজ্যগুলিতে এজেন্সি দিয়ে হেনস্থা, সংখ্যার জোরে বিরোধীদের সম্মতি ছাড়াই একাধিক আইন পাশ ও সংশোধন করিয়ে নেওয়ার বিষয়ও তুলে ধরেন মমতা।

সঞ্জয় রাউত জানান, বাংলার মুখ্যমন্ত্রী চিঠির প্রেক্ষিতে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে কথা বলেছেন।

পাখির চোখ ২০২৪। শনিবারই দেশের যে কটি উপনির্বাচনের ফল বেরিয়েছে বাংলা-সহ তার একটিও জিততে পারেননি বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধীদলের এই বৈঠকের ডাক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- Jasprit Bumrah: আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স নিয়ে কী বললেন বুমরাহ?

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...