Monday, May 18, 2026

CSK: গুজরাতের বিরুদ্ধে কি কারণে হার? কী বললেন জাদেজা?

Date:

Share post:

রবিবার রাতে আইপিএলে ( IPL) গুজরাত টাইটান্সের (Gujrat Titans) কাছে ৩ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস (CSK)। টানটান ম‍্যাচে যখন জয়ের পাল্লা ভারি ছিল সিএসকের, ঠিক তখনই ডেভিড মিলার শেষ করে দেয় রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিদের জয়ের আশা। এই হারের কারণ হিসাবে নিজেদের পরিকল্পনাকে কাজে না ব‍্যবহারের কথা তুলে ধরলেন সিএসকে অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে বলেন,”শেষ পাঁচ ওভারে চাপে ছিল দল।

গুজরাতের বিরুদ্ধে হার নিয়ে জাড্ডু বলেন,” আমাদের শুরুটা ভাল হয়েছিল। প্রথম ছয় ওভার ভাল বল করেছি। তবে মিলারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ সব ক্রিকেটীয় শট খেলেছে ও। যখন আমরা ব্যাটিং করছিলাম, তখন বল থমকে ব্যাটে আসছিল। তাই ভেবেছিলাম ১৬৯ জয়ের মতোই রান। কিন্তু শেষ পাঁচ ওভারে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।”

শেষ ওভারে বল করতে আসেন ক্রিস জর্ডান। জর্ডানকে বল দেওয়া নিয়ে জাদেজা বলেন,” আমি ভেবেছিলাম জর্ডান অভিজ্ঞ। তাই শেষ ওভারে ওর উপরেই আস্থা রাখতে চেয়েছিলাম। ৪-৫টা ইয়র্কার দেওয়ার ক্ষমতা রাখে ও। দুর্ভাগ্যবশত সেটা করতে পারেনি। কিন্তু এতে কিছু করার নেই। এটাই টি-২০ ক্রিকেটের মজা।”

আরও পড়ুন:Bengal: কেরলের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী বাংলা

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...