Saturday, May 16, 2026

কর্নাটকে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে বাংলার সরকার

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে বাংলার ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরিবারের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। সোমবার, সন্ধেয় রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম (Jawed Shamim) ও তথ্য-সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু এই ঘোষণা করেন। পাশাপাশি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে কর্নাটক সরকারকে অনুরোধ করেছে রাজ্য প্রশাসন।

রবিবার রাতে মাছের বর্জ্য রাখার ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় দেগঙ্গার ৫ পরিযায়ী শ্রমিকের। তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার বলেছেন, ভিন রাজ্যে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয় না। করোনাকালে এই ঘটনা আরও বেশি ভাবে সামনে এসেছে।

কর্নাটক সরকার ও পুলিশে সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন সরকারি আধিকারিকেরা। কর্নাটক সরকারকে ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে। বিজেপি শাসিত রাজ্য শ্রমিক সুরক্ষায় কতটা উদাসীন এই ঘটনাই তার প্রমাণ।

আরও পড়ুন- জিতেন্দ্র গোষ্ঠীর বিরুদ্ধে উপনির্বাচনে টাকা নয়ছয়ের অভিযোগ আসানসোল আদি বিজেপির! তারপর ধুন্ধুমার

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...