Monday, March 30, 2026

৫ ধর্ষণকাণ্ডে রাজ্যের কাছে তদন্ত রিপোর্ট চাইল হাইকোর্ট, সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ

Date:

Share post:

রাজ্যে ৫ ধর্ষণকাণ্ডে রাজ্যের কাছে কেস ডায়েরি ও তদন্ত রিপোর্ট(Investigation Report) চাইল কলকাতা হাইকোর্ট(Kolkata high court)। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, ময়নাগুড়ি, নেত্রা, শান্তিনিকেতন, নামখানা ও পিংলা এই ৫ ধর্ষণ কাণ্ডে দায়ের হওয়া সবকটি মামলার তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি শুক্রবার জমা দিতে হবে রাজ্যকে। পাশাপাশি আদালতের(Court) তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় নির্যাতিতা ও সাক্ষী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই ৫ ধর্ষণকাণ্ডের ঘটনায় আদালতে বিজেপির পক্ষ থেকে মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এর আগে উত্তর ২৪ পরগনায় দুটি, মালদহে একটি ও কলকাতায় একটি ধর্ষণের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে তিনটিতেই নির্যাতিতা নাবালিকা। এই ধর্ষণ কাণ্ডে তদন্তের নজরদারির দায়িত্ব আদালতের তরফে দেওয়া হয়েছে দয়মন্তী সেনকে। এদিন মামলার শুনানিতে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। এবং সবকটি মামলার তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি শুক্রবার জমা দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন:স্ত্রীকে ফাঁকি দিয়ে প্রেমিকাকে নিয়ে দিঘাতে স্বামী!রহস্যজনকভাবে প্রেমিকের দেহ উদ্ধার

পাশাপাশি এদিন পিংলায় নির্যাতিতার মা অভিযোগ করেন, সেদিনের ঘটনার পর থেকে তাঁর ছেলেকে লাগাতার ফোনে হুমকি দিচ্ছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। আদালতে এই বিষয়টি তুলে ধরেন মামলাকারী পক্ষের আইনজীবী। সেই অভিযগের ভিত্তিতে হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় সব নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।




Related articles

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...