Wednesday, May 20, 2026

অর্থনীতি-জাতীয় নিরাপত্তায় ডাহা ফেল প্রধানমন্ত্রী, ফের মোদিকে তোপ প্রবীণ বিজেপি সাংসদের

Date:

Share post:

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন তাঁরই দল বিজেপির রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। মোদির আর্থিক নীতির কড়া সমালোচক বলে পরিচিত সুব্রহ্মণ্যম স্বামী একটি টুইট করে লিখেছেন, ”গত ৮ বছরে নরেন্দ্র মোদি আর্থিক উন্নতির লক্ষ্যপূরণ করতে পারেননি। উল্টে ২০১৬ সাল থেকে বৃদ্ধির হার ক্রমশ কমতে শুরু করেছে। জাতীয় নিরাপত্তাও ব্যাপক বিঘ্নিত হয়েছে। চিন সম্পর্কেও অজ্ঞ মোদি। এখনও সামলে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে, সেটা কি উনি জানেন?”


আরও পড়ুন:ভ্রমণপিপাসুদের জন্য সুখবর: গঙ্গায় চালু প্রমোদ ‘সাগরী’


মোদিকে যে কারও সদুপদেশ নেননা, তার উল্লেখ করে সুব্রহ্মণ্যম আরও লেখেন, ”প্রাচীন ঋষি-মুনিরা তাঁদেরই জ্ঞান বিতরণ করতেন তাঁদের, যাঁদের সেটা গ্রহণ করার মতো শ্রদ্ধা থাকত।”

তবে এই প্রথম নয়। এর আগেই বহুবার প্রধানমন্ত্রী হিসেবে মোদির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিজেপির প্রবীণ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে। অনেকেই মনে করছেন,দলের জাতীয় কার্যসমিতির কমিটি থেকেও বাদ পরেই বেসুরো সুব্রহ্মণ্যম। যোগ্যতা থাকা সত্ত্বেও মোদির মন্ত্রীসভাতেও ঠাঁই হয়নি তাঁর। তাই মোদি বিরোধিতার সুর চড়াচ্ছেন প্রবীণ সাংসদ।

Related articles

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...