Friday, March 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘরের মাঠেও’ হার মুম্বই ইন্ডিয়ান্সের। রবিবার তারা ৩৬ রানে হারল লখনউ সুপার জায়ান্টসের কাছে। আবার শতরান করলেন কেএল রাহুল।

২) সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। রবিবার রাজস্থানকে ৩-০ গোলে উড়িয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে জোড়া গোল ফারদিন আলি মোল্লার। অপর গোলটি করেন সুজিত সিং-এর।

৩) অবশেষে দু’বছর পর ইডেনে ফিরছে আইপিএল। আইপিএলের জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, প্লে-অফের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে পারবেন ১০০ শতাংশ দর্শক।

৪) রবিবার গায়ে হলুদ হয়ে গেল বাংলার কোচ অরুণ লালের। পাত্রি বুলবুল সাহা। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে ২ মে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। এদিন ছেলেপক্ষ এবং মেয়েপক্ষের যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হয়েছিল।

৫) আগামী মরশুমের জন‍্য দলগঠনের কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, মুম্বই সিটি এফসির ফুটবলার মহম্মদ রাকিপকে দু’বছরের চুক্তিতে সই করেছে লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...