Saturday, March 14, 2026

প্রয়াগরাজ নৃশংস হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকার নিন্দা, NHRC-কে চিঠি তৃণমূলের

Date:

Share post:

রবিবারই অকুস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন তৃণমূলের (TMC) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। মঙ্গলবার, প্রয়াগরাজ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। চিঠিতে লেখা হয়েছে, প্রয়াগরাজে শিশু, মহিলা-সহ একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে খুন করে ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় তারা জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) দৃষ্টি আকর্ষণ করছে। ঘটনায় প্রয়াগরাজের পুলিশ (Police) সুপারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এফআইআরে লেখায় পুলিশের চরম গাফিলতির বিষয়টি উঠে এসেছে।

ওই পরিবারের সদস্যরা, এক বধূ ও একটি বিশেষভাবে সক্ষম তরুণী ধর্ষণ-খুন হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু পুলিশ এফআইআর (FIR)-এ ধর্ষণের অভিযোগ লেখেনি। তৃণমূলের প্রতিনিধিরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলে তিনি দাবি করেন, অভিযোগকারীদের পক্ষ থেকে লিখিত বয়ানে ধর্ষণের অভিযোগ ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন মৌখিকভাবে তাঁরা বারবার ধর্ষণের অভিযোগ করছেন, তখন প্রাথমিক রিপোর্ট হিসেবে সেটাকে কেন নথিভুক্ত করা হল না? এক্ষেত্রে পুলিশ সত্য গোপন করতে চাইছে বলে অভিযোগ দোলা সেন, মমতাবালা ঠাকুরদের।

আরও পড়ুন-স্বল্প জমায়েতে বিজেপির বিকাশ ভবন অভিযানের ফ্লপ-শো, জলকামানেই পিছু হটলেন সুকান্ত-তেজস্বীরা

যেদিন দোলা সেন, মমতাবালা ঠাকুর সাকেত গোখলেরা প্রয়াগরাজে যান, সেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড প্রয়াগরাজের গঙ্গাপাড় এলাকায় গত একমাস ধরে হয়ে চলেছে। ইতিমধ্যেই ৩০ জনের বেশি মানুষ খুন হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। সেই কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে, তৃণমূলের পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মানবাধিকার কমিশনের (NHRC) চেয়ারম্যানের সঙ্গে দেখা করার আর্জি জানানো হয়েছে।



spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...