Friday, May 15, 2026

দুয়ারে সরকার: এসেছে যোগী রাজ্যের স্বীকৃতি, বুধবার জরুরি বৈঠক ডাকলেন মমতা

Date:

Share post:

‘দুয়ারে সরকার’- মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। সাফল্যের সঙ্গে চলেছে বাংলার বুকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রশংসাও করেছেন। এবার সেই কর্মসূচিকে স্বীকৃতি দিল যোগীর রাজ্য উত্তর প্রদেশ। শনিবার এলাহাবাদ থেকে দুয়ারে সরকারের স্বীকৃতি পেয়েছে রাজ্য। এই বিষয়ে ধন্যবাদ জানাতে বুধবার দুপুর তিনটেয় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৈঠকে সব দফতরের সচিবদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থাকতে বলা হয়েছে সব পুলিশ (Police) আধিকারিকদেরও। ‘দুয়ারে সরকারে’র পাশাপাশি ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি নিয়েও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন দফতরের সঙ্গে জেলার সমন্বয় সাধনের উপর বারবার যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবারের বৈঠকে সে বিষয়ে আরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, দুয়ারের সরকারের সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিতে জেলার বিডিও (BDO), এসডিওদের (SDO) সঙ্গেও আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী।

দুয়ারের সরকারের মাধ্যমে রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা মূলক জনগণের কাছে সহজে পৌঁছেছে। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার- বিপুল সাফল্য পেয়েছে। সেই কারণেই এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

আরও পড়ুন- নেশার ঘোরে করা হত্যাও ‘খুন’, রায় মাদ্রাজ হাইকোর্টের

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...