Monday, May 18, 2026

এবার মানবদেহে মিলল বার্ড ফ্লু-র সংক্রমণ, আক্রান্ত এক শিশু

Date:

Share post:

দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। আর এরইমধ্যে নতুন সংক্রমণের ভয়! সূত্রপাত সেই চিনেই। কোভিড-১৯ এর পর এবার মানবদেহে প্রথমবার মিলল বার্ড ফ্লুর সংক্রমণ। চিনের হেনান প্রদেশে বিশ্বে এই প্রথমবার বার্ড ফ্লু-র সংক্রমণ মিলেছে।

আরও পড়ুন:ইউক্রেনকে অস্ত্রসাহায্য ন্যাটোর, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি ক্ষুব্ধ রাশিয়ার

বার্ড ফ্লুর সংক্রমণ আগেও দেখা গিয়েছে। তবে মানবদেহে বিশ্বে এই প্রথমবার অ্যাভিয়ন ফ্লু-র এইচ৩এন৮ প্রজাতির সংক্রমণে আক্রান্ত হল চার বছরের এক শিশু। চিনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কম। যদিও এনিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে প্রশাসন।


চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, মধ্য হেনান প্রদেশে চার বছরের একটি শিশু জ্বরে আক্রান্ত হয়। শারীরিক পরীক্ষার পর জানা যায়, শিশুটি অ্যাভিয়ান ফ্লু-তে আক্রান্ত। জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে  জানিয়েছে, ওই শিশুর বাড়িতে মুরগি এবং হাঁসের খামার রয়েছে। সেখান থেকেই সরাসরি সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে এই বিশেষ ধরনের বার্ড ফ্লুর সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে অন্য প্রাণীর শরীরে। ঘোড়া, কুকুর, সিল মাছ ছাড়াও বহু ধরনের পাখি সংক্রমিত হয়েছে এই জীবাণুতে। কিন্তু মানুষের শরীরে এটি সংক্রমণ ঘটাতে পারেনি। কিন্তু এবার সেই ঘটনাই ঘটেছে। আর সেই নিয়েই চিন্তায় বিজ্ঞানীরা।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...