Saturday, March 14, 2026

বলিউডের স্টারকিডসদের ন্যানিদের পারিশ্রমিক শুনে চোখ কপালে নেটিজেনদের

Date:

Share post:

শুধু বলিউডের ( Bollywood)তারকারাই নয় তাঁদের বাড়ির পরিচারিকারাও (Nannies) রীতিমতো বিখ্যাত। তাঁদের পারিশ্রমিক জানলে চোখ কপালে উঠবে। তারকাদের সঙ্গে  স্টারকিডস(Starkids) তাঁদের ন্যানিরাও স্পটলাইটে। বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে , তারকাদের পারিবারিক অনুষ্ঠানে ন্যানিরাও সমান ভাবেই সবার নজরে।
জানা গেল বলিউডের বিভিন্ন তারকাদের সন্তানদের দেখভাল করেন যাঁরা তাঁদের মাসিক আয়ের পরিমাণ।

জানেন কি অভিনেতা আমির খান এবং কিরণ রাওয়ের সন্তান আজাদ রাও খানের ন্যানির বার্ষিক উপার্জন কত? পরিমাণটা হল প্রায় আড়াই কোটি টাকা তবে আজাদের বয়স এখন ১০ বছর। এইমুহুর্তে তাঁর আর ন্যানির প্রয়োজন নেই। করিনা কাপুর ,সইফ আলি খানের দুই ছেলের দেখাশোনা করেন সাবিত্রী নামের ২৬ বছরের তরুণী। তিনি তৈমুরকে দেখাশুনা তো করেনই সেই সঙ্গে এখন আবার তাঁদের ছোট ছেলে জাহাঙ্গীরেরও দেখভাল করছেন। করিনা তাঁর ছোট পুত্রের দায়িত্বও সাবিত্রীর উপরেই ছেড়েছেন। তাঁর পারিশ্রমিক মাসিক প্রায় দেড়লক্ষ টাকা ।
অভিনেতা
শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের দুই সন্তান মিশা আর জৈনের দেখশোনা করেন  যে তরুণী তাঁর মাসিক উপার্জন প্রায় ৮০ হাজার টাকা। শোনা গেছে এই তরুণী নাকী এর আগে করিনা -সইফের বাড়িতেও ন্যানি হিসেবে কাজ করতেন। স্টারকিডসদের এই ন্যানিরা কিন্তু বেশ উচ্চশিক্ষিত এবং জনপ্রিয়।  তাঁদের ফ্যান ফলোয়ার  কিছু কম নয়।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...