Friday, May 22, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝেই আগামী মাসে বাইডেন সাক্ষাতে মোদি

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধা পরিস্থিতির মাঝে আগামী মে মাসে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের(JoeBiden) সঙ্গে সাক্ষাত করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে হোয়াইট হাউসের(White House) তরফে। তাদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে। কোয়াড বৈঠকে যোগ দিতে আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত দক্ষিন কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি(US President) জো বাইডেন সেই সফরেই জাপানের টোকিওতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সচিব জন সাকি বুধবার জানান, কোয়াড দেশগুলির নেতৃত্বদের সঙ্গে এই সাক্ষাতে গুরুত্ব দেওয়া হবে নিরাপত্তার বিষয়টিকে। পাশাপাশি দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উন্নতি ও একে অপরের প্রতি সহযোগিতার সুযোগ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। টোকিওতে মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাত করবেন অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং কোয়াড গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদির এই সাক্ষাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।




Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...