Monday, May 18, 2026

দল যে কেউ করতে পারে, কিন্তু দুষ্কৃতীদের রেয়াত নয় : কড়া বার্তা অসিতের

Date:

Share post:

দল যে কেউ করতে পারে। তাই বলে দুষ্কৃতীদের কখনোই রেয়াত নয়। এমনই মন্তব্য করেছেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে রাজ্য সকলেই তৃণমূলের সমর্থক। কিন্তু কেউ অন্যায় করলে রাজনীতির রং না দেখে তার বিরূদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঠিক সেই বার্তাই শোনা গেল দলেরই আরেক বিধায়ক অসিত মজুমদারের মুখে। অসিত বলেছেন দল সবাই করতে পারে। সবাই তৃণমূলের একনিষ্ঠ সমর্থক হতে পারে। কিন্তু তাই বলে যে যা খুশি করতে পারে। যা খুশি বলতে পারে তা তো হতে পারে না। অন্যায় করলে কাউকেই ক্ষমা নয়। কাউকেই রেয়াত নয়।  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সংবাদমাধ্যমের সামনেই বলেছেন, ‘‘তৃণমূলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী। তাই বলে কি আমি ডাকাতকে ছেড়ে দেব? চোরকে ছেড়ে দেব?’’

 

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...