Monday, June 8, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যেরই বিভিন্ন বেসরকারি কলেজে তাঁদের ভর্তির ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী।
  • রাজ্যে বৃষ্টির দেখা নেই। তাপপ্রবাহ অব্যাহত। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। যদিও শুক্রবার থেকে আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
  • আজ প্রয়াগরাজ নিয়ে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের একটি দল মানবাধিকার কমিশনের চেয়্যারম্যানের সঙ্গে দেখা করবেন ।
  • এবার স্বাস্থ্য দফতরে বড়সড় বদল করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধির্তা ড. অজয় চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ ছিল। এবার তাঁর পরিবর্তে রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হল ডক্টর সিদ্ধার্ত নিয়োগীকে।
  • টানা দুবছর বন্ধ থাকার পর চালু হতে চলেছে  আগরতলা- কলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা।
  • ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ। যা নিয়ে রীতিমত উদ্বেগে কেন্দ্র। বৃহস্পতিবার দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পেরিয়েছে। আজও পরিস্থিতি  কী থাকবে তার দিকে নজর থাকবে।






Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...