Thursday, March 12, 2026

প্রবল গরমের পর স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি

Date:

Share post:

প্রবল গরমের পর স্বস্তির বৃষ্টি নামল বীরভূম আর বাঁকুড়া জেলায়। শনিবার থেকে বদলাতে পারে আবহাওয়া এমন পূর্বাভাস ছিলই। শুক্রবারই সদয় হলেন প্রকৃতি। বাঁকুড়াতে ভারী রকমের বৃষ্টি হল। সঙ্গে ছিল কালবৈশাখী। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিকেলে বৃষ্টি পড়ল বাঁকুড়ায়। তবে তুলনায় একটু বেশি। সঙ্গে কালবৈশাখীর মতো প্রচণ্ড বেগে ঝড়। বিকেল চারটে ৩৫ নাগাদ প্রচণ্ড বেগে ঝড় ওঠে। মিনিট চার-পাঁচের মধ্যে নামে বৃষ্টি। ঝড়বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বেশ কিছু গাছ ও গাছের ডালপালা। বড় আকারের গাছ ভেঙে পড়ে বিজিবি মোড় ও তামলিবাঁধ-পাঠপুর মোড়ের রাস্তার মাঝে। বাঁকুড়া বন বিভাগের অফিসের দিক থেকে গাছ ভেঙে পড়ে বাঁকুড়া আরটিও অফিসের দেওয়ালে। হতাহত কেউ হয়নি। তবে নিচে ফুটপাথের দোকানের কিছু ক্ষতি হয়েছে। স্থানীয় মানুষজন দ্রুততার সঙ্গে গাছটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলে, রাস্তা পরিষ্কার করে দেয়।

বীরভূমেও নামে স্বস্তির বৃষ্টি। দুবরাজপুর ও সিউড়িতে বিকেল চারটে নাগাদ অন্ধকার করে আসে চারদিক। বইতে থাকে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে অস্থায়ী কিছু দোকান, বাড়ির ছাউনি উড়ে যায়। এই ঝড়ে আমচাষিদের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় আধ ঘণ্টা বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- সিনেমার খিদে মেটাতে চলে এল দেবের নতুন স্বাদের  ছবি ‘কিশমিশ’

দুর্গাপুরেও হয়েছে ঝড়বৃষ্টি। শনিবার পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...