Monday, May 18, 2026

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩

Date:

Share post:

ফের সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার নদিয়ার (Nadia) তেহট্টের বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩। অভিযোগ, রেশনের ডিলারশিপ, ফুড ইন্সপেক্টর বা প্রাথমিক শিক্ষক পদে চাকরির করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে বিধায়ক তাপস সাহার (Taposh Saha) আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বিরুদ্ধে। শুক্রবার, রাজ্য পুলিশের (Police) দুর্নীতিদমন শাখা তিনটি দলে ভাগ হয়ে হাওড়া, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় অভিযান চালায়। রায়দিঘি থেকে প্রবীর কয়াল (Prabir Kayal)-সহ তাঁর ২ সঙ্গী শ্যামল কয়াল এবং সুনীল মণ্ডলকে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা।

এর আগে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তেহট্টের বিধায়কের তাপস সাহার বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগকারীরা তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাযের (Abhishek Banerjee) কাছেও লিখিত অভিযোগ জানান ওই অঞ্চলের বাসিন্দারা। যদিও প্রবীরের সঙ্গে সম্পর্ক ছিল না বলে জানিয়েছে তেহট্টের বিধায়ক তাপস।

আরও পড়ুন:২৫০ বছরের মন্দির সরানোর নির্দেশ রেলের, গণ-আত্মহত্যার হুমকি হিন্দুত্ববাদীদের

Related articles

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...