Thursday, April 2, 2026

EastBengal: জামশেদপুর এফসির মোবাশির রহমানকে সই করাতে চলেছে লাল-হলুদ: সূত্র

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। সূত্রের খবর, জামশেদপুর এফসির (Jamshedpur FC) তারকা উইঙ্গার মোবাশির রহমানকে (Mobashir Rahman) সই করাতে চলেছে লাল-হলুদ শিবির। জানা গিয়েছে, তিন বছরের প্রাক-চুক্তিতে মোবাশিরকে নিচ্ছে ইস্টবেঙ্গল। ২৪ বছরের এই ফুটবলার এবারের ছিলেন লিগ-শিল্ডজয়ী জামশেদপুর দলে।

এখনও পর্যন্ত জামশেদপুরের হয়ে মোট ৫৩টি ম্যাচে খেলেছেন মোবাশির। রয়েছে একটি গোলও। গত মরসুমে তিনি ১৩টি ম্যাচ খেলেছেন। জামশেদপুরের লিগ-শিল্ডজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মোবাশির। উইঙ্গার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন তিনি। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা মোবাশির বেশ চমকে দিয়েছিলেন গত আইএসএলে। ফলে মোবাশিরের লাল-হলুদে আসা যে ইস্টবেঙ্গলে শক্তি বাড়াল তা বলাই যায়।

শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার পর থেকেই দল গঠনের কাজে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর,  মুম্বই সিটি এফসি থেকে মহম্মদ রাকিপ এবং এফসি গোয়া থেকে ইভান গোঞ্জালেজকে সই করাতে চলেছে লাল-হলুদ।

আরও পড়ুন:CSK: মরশুমের মাঝপথে নেতৃত্ব বদল সিএসকে শিবিরে, চেন্নাইয়ের অধিনায়ক সেই ধোনি

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...