Sunday, March 15, 2026

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী! আটক স্ত্রী, গ্রেফতার প্রেমিক

Date:

Share post:

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তির খুন হওয়ার অভিযোগ উঠল ধনেখালির (Dhanekhali) ভান্ডারহাটির দুলে পাড়ায়। ২৯ এপ্রিল অঞ্চলের একটি বাড়ির কুয়োর মধ্যে বস্তা বন্দি অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করে ধনেখালি থানার পুলিশ (Police)। মৃতের নাম সনাতন মাল(৪৬), বাড়ি জাঙ্গিপাড়া থানার মহেশপুর এলাকায়।

পুলিশ জানতে পারে, খুন হওয়ার আগে তিনি তাঁর স্ত্রী চাঁপা মালকে আনতে শ্বশুরবাড়ি ভান্ডারহাটিতে এসেছিলেন। এরপরই চাঁপা মালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই আসল ঘটনা বেরিয়ে আসে। শনিবার, রাতে চাঁপার প্রেমিক বেচারাম মালিককে (Becharam Malik) গ্রেফতার করে পুলিশ।

পুলিশি জেরায় বেচারাম জানান, গত ২৮ এপ্রিল সন্ধেয় সনাতনকে ডেকে নিয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে মদ্যপান করান। পরে গলায় তার জড়িয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করেন। গভীর রাতে বস্তায় বেঁধে বেচারমের বাড়ি থেকে তিনশো মিটার দূরে একটি বাড়ির কুয়োর ঢাকানা খুলে ফেলে দেন।

২৯ এপ্রিল সকালে ওই বাড়ির বাসিন্দারা জল তোলার সময় জলের রং দেখে সন্দেহ হওয়ায় কুয়োর ঢাকনা খুলে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ দেখতে পান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে মৃতের স্ত্রী চাঁপা মালকে আটক করে এবং তাঁর প্রেমিক বেচারাম মালিককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- Kiff: শেষদিনে অপর্ণার ছবি ‘দ্য রেপিস্ট’ ম্যাজিক দেখাল পর্দায়

 

 

spot_img

Related articles

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...