Tuesday, June 23, 2026

ভারতীয় মহিলাদের স্বামীর প্রতি অধিকারবোধ প্রবল, জানাল এলাহাবাদ হাইকোর্ট

Date:

Share post:

বিবাহিত (Married)ভারতীয় মহিলাদের (Indian Women) মনে স্বামীর প্রতি সীমাহীন অধিকারবোধ।স্বামীকে অন্য কারও অর্থাৎ অন্য নারীর সঙ্গে ভাগ করে নিতে নারাজ তাঁরা। এক গৃহবধূ আত্মহত্যার মামলায় অভিযুক্ত স্বামীর জামিনের আবেদন নাকচ করার সময় এমনটাই জানাল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High court)।

প্রসঙ্গত বারাণসীর সুশীল কুমার সম্প্রতি তৃতীয়বার বিয়ে করেছিলেন। দুটি সন্তান রয়েছে তাঁর তা সত্ত্বেও এমন কান্ড ঘটানোর কথা জানতে পেরে আগের স্ত্রী থানায় সুশীলের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করেন। পাশাপাশি এও জানা গেছে, সুশীল নাকী তাঁর উপরে শারীরিক ও মানসিক নিগ্রহও করতেন। এফআইআরে  সুশীল ছাড়াও তাঁর পরিবারের আরও ৬ জনের নাম রয়েছে।

পুলিশে অভিযোগ জানানোর পরই বিষ খেয়ে আত্মহত্যা করেন সুশীলৈর স্ত্রী।এই মামলাটির প্রসঙ্গে বিচারপতি রাহুল চতুর্বেদীর বেঞ্চ জানিয়েছে, ”ভারতীয় স্ত্রীদের আক্ষরিক অর্থেই তাঁদের স্বামীর উপরে প্রবল অধিকারবোধ থাকে। কোনও বিবাহিত মহিলার কাছে এটা সবচেয়ে  কষ্টের যে তাঁর স্বামী আবার বিয়ে করছেন বা অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। কাজেই এইরকম পরিস্থিতিতে কোনও ভারতীয় মহিলার পক্ষেই মাথা ঠিক রাখা সম্ভব হয় না। আর এক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে।”

আত্মহত্যার পরে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত সুশীল কুমার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়। তখন  অভিযুক্ত ও তাঁর পরিবার আদালতে জামিনের আবেদন জানায়।কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর অভিযুক্ত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ নেই এই দাবি করে হাইকোর্টে পিটিশন দায়ের করেন। আদালত তাঁর সেই আবেদনও খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন- নিজেকে নির্দোষ প্রমাণ করতে ‘জঙ্গি’ নইমকে ১৭ তারিখ পর্যন্ত সময় দিল হাইকোর্ট

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...